মমতা বন্দ্যোপাধ্যায়ের আদলে দেবী দূর্গার প্রতিমা
দি নিউজ লায়ন; মালদহের হরিশ্চন্দ্রপুর এলাকার জাগরন সংঘ ক্লাবে8 মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেবী দুর্গার সঙ্গে তুলনা করে তাঁর কোলে গণেশকে বসানো হয়েছে। তৃণমূল নেতা-কর্মী সমর্থকদের দ্বারা পরিচালিত হরিশ্চন্দ্রপুরের জাগরন সংঘ ক্লাবে এমনই একটি প্রতিমা দর্শনার্থীদের যেমন নজর কেড়েছে, তেমনই এলাকায় রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে।
ক্লাব কর্তৃপক্ষের বক্তব্য, পশ্চিমবঙ্গের বাসিন্দাদের বিগত ১০ বছরের বেশি সময় ধরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দশোভূজা দুর্গার মত রক্ষা করে চলেছে। একের পর এক জন-কল্যাণকর প্রকল্পের মাধ্যমে দরিদ্র মানুষদের সাহায্য করছে পশ্চিমবঙ্গ সরকার। আর নেতৃত্বে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে দেবী দুর্গার মতো তুলনা করে, তাঁর দশোভূজা মূর্তি বানানো হয়েছে এবং তাঁর কোলে দুর্গার পুত্র গণেশকে বসিয়ে চলছে গণেশ চতুর্থীতে বন্দনা। এ রমধ্যে আপত্তির কিছু দেখছেন না তাঁরা।

Post a Comment